দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অধিকৃত পশ্চিম তীরের মুখমাস গ্রামে ভোররাতে অভিযান চালিয়ে আট ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। অভিযানের সময় গ্রামটির একাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, অবৈধভাবে গ্রামে প্রবেশ করা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধাওয়া ও হামলার অভিযোগে ওই ফিলিস্তিনিদের আটক করা হয়েছে।
ইসরায়েলি পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরের আগে রামাল্লাহর কাছে অবস্থিত মুখমাস গ্রামে কয়েকজন বসতি স্থাপনকারী প্রবেশ করেন। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশের অভিযান এড়িয়ে তারা সেখানে আশ্রয় নিয়েছিলেন।
পরে পুলিশ ভাঙা কাচের একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার করে, যা ওই বসতি স্থাপনকারীদের বলে জানানো হয়।
গত বছরের অক্টোবর থেকে এলাকায় অবৈধ ‘কোল মেভাসের’ বসতি স্থাপন কেন্দ্র গড়ে ওঠার পর থেকেই মুখমাস গ্রামে বারবার বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের ঘটনা ঘটছে।
এদিকে একই নামের কাছাকাছি একটি বেদুইন সম্প্রদায় সম্প্রতি ধারাবাহিক হামলার মুখে এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বসতি স্থাপনকারীরা গুলিবর্ষণ, অগ্নিসংযোগ এবং সহিংস হামলা চালিয়ে তাদের উচ্ছেদ করেছে।
সূত্র: আল-জাজিরা
/অ